বাগেরহাটে জ্বালানি তেল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহন চালক ও যাত্রীরা।
ডিজেলের ঘাটতির কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা। এতে ট্রাকেই নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য, আর সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
এদিকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে নির্দিষ্ট পরিমাণে ডিজেল সরবরাহ করা হলেও মিলছে না অকটেন ও পেট্রোল। কিছু ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল দিলেও চাহিদা বেশি থাকায় মুহুর্তেই তা ফুরিয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে কাটিয়ে দিচ্ছেন তেলের জন্য।
এ ছাড়া তেল নিয়ে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটনায় নিরাপত্তার স্বার্থে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।







