চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
৭:৪৬ অপরাহ্ন ০১, অক্টোবর ২০২২
রাজনীতি, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বছরের কমিটি প্রায় সাড়ে পাঁচ বছর পর বিলুপ্ত ঘোষণা করা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৩০ সেপ্টেম্ব) রাত ১১ টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে আগামী ১০(দশ) কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত পাঠানোর আহবান করা হয়েছে।

ছাত্রলীগ মনোনীত কুবি শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ ও উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম ইসলাম লিমন কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সভাপতি আল নাহিয়ান খান জয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে পাওয়া যায়। এদিকে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বিলুপ্তির এ বিজ্ঞপ্তিটি শেয়ার করা হলেও পরবর্তীতে এটি সরিয়ে ফেলা হয়েছে।

কমিটি বিলুপ্তির ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম ইসলাম লিমন বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নোটিশটি সত্য, এখানে কোনো ভুল নেই।

Reneta

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন ভিন্ন কথা। তিনি কেন্দ্রের এ সিদ্ধান্তের বাহিরে গিয়ে “বিজ্ঞপ্তিটি চুয়েটের এবং ভুল করে কুবির নাম এসেছে” দাবি করে ফেসবুকে পোস্ট দেন। এরপর কুবি ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে কমিটি বিলুপ্ত ঘোষনার পরেও বিভ্রান্তি তৈরি হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস বলেন, বিজ্ঞপ্তিতে চুয়েটের নাম লিখতে গিয়ে ভুল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়েরটাও খুব রিসেন্ট দেওয়া হবে, সম্মেলন বা যাই দিবে সেটা পরবর্তীতে তারা ছাত্রলীগের পেজ থেকে জানিয়ে দেওয়া দিবে।

তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম ইসলাম লিমন বলেন, কুবির সাবেক সভাপতি (ইলিয়াস) বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে। চুয়েটের সাথে কুবির কমিটি মিলাচ্ছে। কিন্তু চুয়েটের সেটাতে আমরা ৩ জন নাই। কুবিরটা আলাদা।

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত কুবি শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এটিই লিগ‍্যাল, কমিটি বিলুপ্ত। যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা জানাবো। এখন পর্যন্ত এটিই ঠিক।

তিনি আরো বলেন, চুয়েটের জায়গায় কুবি আসছে এটি হাস্যকর। এখানে দায়িত্বপ্রাপ্ত তিনজন নেতা নাম কন্ট্রাক্ট নাম্বার সবই কি ভুল ছিল? এগুলো তো হাস্যকর। এখন পর্যন্ত কেন্দ্রীয় থেকে এটিই সিদ্ধান্ত এসেছে যে কমিটি বিলুপ্ত।

তবে এই বিজ্ঞপ্তিকে ঘিরে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী কেন্দ্রীয় নেতাদের মাঝে দ্বিমত দেখা যাচ্ছে। সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরে কমিটি বিলুপ্ত হলেও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর অনুসারীরা এটি সত্য নয় দাবি করছে। আবার সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারীরা বলছেন বিলুপ্তির এ তথ্য সঠিক।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৮মে মো. ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিলো। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এই কমিটির অনুমোদন দেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুবি ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT