নিউইয়র্কের ব্রুকলিন-এ প্রবাসী ও স্থানীয় বাংলাদেশিদের কল্যাণে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণকারী আমিনা বেগম গত ২৫ ফেব্রুয়ারি ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৭ নং সড়ক-এ মরহুমার নামাজে জানাজা বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার নগরকান্দা উপজেলা-র লস্করদিয়া গ্রামে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।
মরহুমা দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ টেলিভিশন-এর সাবেক পরিচালক (বার্তা) হাশিম রেজা এবং কনিষ্ঠ সন্তান শাহ আমিনুল হক সরকারের সাবেক সচিব ছিলেন।
মরহুমার পরিবার তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।


