চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাল পাহাড়ির দ্যাশে যা’র সুর স্রষ্টার প্রয়াণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

বাংলা ভাষাভাষি মানুষের কাছে বহুল শ্রোতাপ্রিয় লোক গান ‘লাল পাহাড়ির দ্যাশে যা’। এই গানের সুরকার ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার সুভাষ চক্রবর্তী। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবার মৃত্যু সংবাদটি হিন্দুস্থান টাইমসকে নিশ্চিত করেন তার পুত্র অপর্ণ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতায় মারা গেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

অর্পণ জানান, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তার বাবা। ক্য়ানসারের একদম শেষ পর্যায়ে ছিলেন। শুরুতে অ্যাপোলো, এবং পরবর্তীতে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ‘মরক পরবে’র স্রষ্টা। তবে শেষ রক্ষা হল না।

বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে সুভাষ চক্রবর্তীর সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের মাঝে।

প্রচুর গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেন সুভাষ চক্রবর্তী। তার সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: গানগীতিকারসংগীতসুরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT