চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপা লিগে প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকিট পেল যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
উয়েফা ইউরোপা লিগ

উয়েফা ইউরোপা লিগ

ইউরোপা লিগের প্লে-অফে রোমাঞ্চকর লড়াই শেষে নকআউট নিশ্চিত করেছে আট দল। দুই লেগ মিলিয়ে জয় তুলে নেয়া দলগুলো লিগপর্ব থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা আট দলের সঙ্গী হবে। লিগপর্বের ৯ থেকে ২৪তম স্থানে থাকা ক্লাবগুলো দুই লেগের প্লে-অফ খেলেছে।

বুধবার রাতে লিল, পানাথিনাইকোস, স্টুটগার্ট, ফেরেনকভারোস, এবং বৃহস্পতিবার রাতে জেঙ্ক, বোলোগনা, নটিংহ্যাম ফরেস্ট, সেল্টা ভিগো শেষ ষোলো নিশ্চিত করেছে। লিগপর্বের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি টিকিট কেটেছে শেষ ষোলোতে। যাদের মধ্য আছে লিওঁ, অ্যাস্টন ভিলা, মিডজিল্যান্ড, রিয়াল বেটিস, পোর্তো, ব্রাগা, ফ্রেইবুর্গ এবং রোমা।

শুক্রবার বিকেল ৬টায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। নিশ্চিত হবে প্রতিপক্ষ। এর আগে সরাসরি নকআউটে পৌঁছানো দলগুলোর মধ্যে প্লট ভাগ করা হয়েছে র‍্যাঙ্কিং অনুযায়ী। দলগুলোকে জোড়ায় ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে প্লে-অফ খেলে আসা প্রতিটি দলের সম্ভাব্য দুটি করে প্রতিপক্ষ রয়েছে। যেসব দল সরাসরি লিগপর্ব থেকে নকাউটে জায়গা করে নিয়েছে, তারা শেষ ষোলোতে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে।

মার্চের ১২ এবং ১৩ তারিখ শেষ ষোলোর প্রথম লেগ এবং ১৯, ২০ তারিখ দ্বিতীয় লেগ। এপ্রিলের ৯ ও ১০ তারিখ কোয়ার্টারের প্রথম এবং ১৬, ১৭ তারিখ দ্বিতীয় লেগ। সেমিফাইনালের প্রথম লেগ এপ্রিলের ৩০ ও মে মাসের ১ তারিখ এবং দ্বিতীয় লেগ ৭ ও ৮ মে। ইউরোপা লিগের ফাইনালের মঞ্চ বসবে তুরস্কের ইস্তাম্বুলে, মে মাসের ২০ তারিখে।

এক নজরে কে কার প্রতিপক্ষ হতে পারে-

রিয়াল বেটিস/মিডজিল্যান্ড – পানাথিনাইকোস/নটিংহ্যাম ফরেস্ট

Reneta

পোর্তো/ব্রাগা – স্টুটগার্ট/ফেরেনকভারোস

জেঙ্ক/বোলোগনা – ফ্রেইবুর্গ/রোমা

লিওঁ/অ্যাস্টন ভিলা – সেল্টা ভিগো/লিল

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাইউরোপা লিগপোর্তোফ্রেইবুর্গব্রাগামিডজিল্যান্ডরিয়াল বেটিসরোমালিঁওলিগ স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও পাকিস্তানকে আইন মানার আহ্বান জাতিসংঘের

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এটা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত: সানি লিওন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে রিকশা চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুয়াকাটায় আগুনে পুড়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নওগাঁয় উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT