আন্তর্জাতিক

ইউরোপে আশ্রয়ের অধিকার না থাকা অভিবাসীদের দেশে পাঠাতে চায় ইইউ

European Union flag with yellow stars and text on blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

European Union flag featuring yellow stars on a blue background with the text ‘European Union’ in the center. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপে আশ্রয় পাওয়ার অধিকার নেই এমন অভিবাসন প্রত্যাশীদের নিজেদের দেশে ফেরত পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উদ্যোগ বাস্তবায়ন এবং সমন্বয়ের লক্ষ্যে ইইউভূক্ত ২৭ দেশের অভিবাসন মন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। 

তিনবছর আগে অভিবাসন প্রার্থীদের ফেরত না নেওয়া হলে সে দেশের নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপের বিষয়টিতে একমত হয়েছিলো ইইউভূক্ত দেশগুলো। এরপর এখন পর্যন্ত গাম্বিয়াকে আনুষ্ঠানিকভাবে এ শাস্তির আওতায় আনা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন ইরাক, সেনেগাল ও বাংলাদেশের বিরুদ্ধেও গাম্বিয়ার মতো একই ধরনের শাস্তির প্রস্তাব করেছে।

যদিও ইইউর দুজন কর্মকর্তা বলেছেন: প্রত্যাবাসন নিয়ে ঢাকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে উন্নতি ঘটেছে।’

২০২১ সালে ইইউভুক্ত দেশগুলো থেকে ফেরত পাঠানোর হার সব মিলিয়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট। সদস্য দেশগুলো এই হারকে যথেষ্ট নয় বলে মনে করছে।

জাতিসংঘ বলছে: গত বছর আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও যুদ্ধপীড়িত দেশগুলো থেকে ইউরোপে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এসময়ে ১ লাখ ৬০ হাজার মানুষ ইউরোপে ঢুকেছে। এসকল অভিবাসন প্রত্যাশীদের প্রধান রুট ভূমধ্যসাগর।

বিষয়:অভিবাসন প্রত্যাশীইইউইউরোপীয় ইউনিয়ন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…