চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ডটি এখন এই ব্রাজিলিয়ানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ২৩, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
১৮ বর্ষী ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও

১৮ বর্ষী ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের পেল ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও ওয়েস্টহ্যামের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। চেলসির হয়ে এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ব্রাজিলীয় তরুন এস্তেভাও উইলিয়ান। এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি সতীর্থদের দিয়ে গোল করানোর রেকর্ড গড়েছেন তিনি।

ইংলিশ তারকা কোল পালমারের পরিবর্তে শুরুর একাদশে নামেন আগের ম্যাচে বদলি নামা রাইট উইঙ্গার এস্তেভাও। শুক্রবার রাতে ঘরের মাঠে ৩৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ী এনজো ফের্নান্দেজকে দিয়ে গোল করান এস্তেভাও। যদিও তার ভুল পাসেই একমাত্র গোলটি হজম করতে হয় চেলসিকে।

ব্রাজিলীয় বিস্ময়বালকের বয়স ১৮ বছর ১২০ দিন। সেলেসাওদের ক্লাব পালমেইরাস থেকে স্টামফোর্ড ব্রীজে তাকে আনতে ক্লাবটিকে গুনতে হয় ২৯ মিলিয়ন ইউরো।

চেলসি কোচ এনজো মারেস্কা বলেছেন, ‘এস্তেভাওকে মানিয়ে নিতে হবে। তার ভুল থেকেই শিক্ষা নেবে। কারণ ব্রাজিলীয় ক্লাব ও প্রিমিয়ার লিগে দুটি আলাদা। তার ভুল পাসে ক্লিন শিট ধরে রাখতে পারিনি। তবে তিনি দুর্দান্ত ফুটবলার।’

চেলসি সতীর্থ মার্ক কুকুরেলা বলেছেন, ‘আমি মনে করি এস্তেভাও তরুণ হলেও পরিপক্কতা দেখিয়েছেন। এস্তাভো ভালো সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুমে আমরা একটি ভালো দলে পরিণত হতে পারবো।’

ইংলিশ ও চেলসি সাবেক গোলরক্ষক রব গ্রিন বলেছেন, ‘তার জয়ের ক্ষুধা অনেক। তা দেখেই বুঝতে পেরেছি। আসলে চেলসিতে স্বাধীনতা আছে। আন্তর্জাতিক সব তারকাদের ভীরে নিজেকে যেভাবে মানিয়ে নিচ্ছেন তা প্রশংসার দাবিদার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এস্তেভাও উইলিয়ানওয়েস্টহ্যামচেলসিপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
ছবি: প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারা হলেন ৫ সিটির প্রশাসক

মার্চ ১৪, ২০২৬
ছবি: ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর

মার্চ ১৪, ২০২৬

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

রম্য/ খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT