চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

নাটকটির ৩০তম পর্ব এক দিন পিছিয়ে পরের দিন প্রচারের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

ভোটের উত্তাপে দেশের সাধারণ মানুষের আগ্রহের পারদ এখন তুঙ্গে! এ কারণে পরিস্থিতি বিবেচনা করে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র ৩০তম পর্ব নির্বাচনের দিন প্রচারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এক ফেসবুকে পোস্টে জানিয়েছে সিনেমাওয়ালা।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘এটা আমাদেরই গল্প’র আগামী ৩০তম পর্বটি ১২ ফেব্রুয়ারির পরিবর্তে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সম্প্রচার হবে।

প্রচারের শুরু থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। তবে এবার জাতীয় নির্বাচনের দিন পড়ায় এক পর্ব পর দিন প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়।

‘এটা আমাদেরই গল্প’ নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি প্রায় প্রতি পর্ব দৈনিক ১ কোটি করে ভিউ হচ্ছে, যা বিরল রেকর্ড!

একসময় বাংলাদেশের ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। পরে বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। এর মধ্যেই নির্মাতা ‘এটা আমাদেরই গল্প’ আলাদাভাবে নজর কেড়েছে।

দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা।

Reneta

এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, অতিথি ইশরাত, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অতিথি ইশরাতইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারচ্যানেল আইদীপা খন্দকারনাটকনাদের চৌধুরীমনিরা মিঠুসুনেরাহ্ বিনতে কামাল
শেয়ারTweetPin1

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT