তৈরী পোশাক শিল্পের অন্যতম বড় উদ্যোক্তা, বিজিএমইএ’র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৬টায় এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। এই উদ্যোক্তার জন্মস্থান কুমিল্লার চৌদ্দগ্রামে আবারও জানাজা ও গার্ড অব অনার শেষে মিয়ারবাজারে সমাহিত করা হয়।






