ক্রিকেট

ইংল্যান্ড একাদশে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার

লঙ্কানদের হোয়াইটওয়াশের মিশন

উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেটার, উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দলের পেসার, উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। লঙ্কানদের হোয়াইটওয়াশের মিশনে শুক্রবার নামছে স্বাগতিক দল। ওভালে গড়াতে চলা লড়াইয়ে অভিষেক হতে চলেছে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার জশ হালের।

ম্যাচের দুদিন আগে বুধবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। বাদ পড়েছেন ম্যাথিউ পটস। পরিবর্তে প্রধমবার জাতীয় দল জার্সিতে খেলতে চলেছেন ২০ বর্ষী হাল।

লঙ্কান সিরিজে মার্ক উড চোটের কারণে ছিটকে গেলে ডাক পান হাল। এবার একাদশে জায়গা পেলেন।

কাউন্টিতে লেস্টারশায়ারের হয়ে ৯ ম্যাচ খেলেছেন হাল। ১৭ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ১৪ ইনিংসে বল করে ১৬ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের তৃতীয় টেস্টের একাদশ
ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল ও শোয়েব বশির।

বিষয়:ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টওভালহাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…