চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল করালেন হামজা, জিতেছে লেস্টারও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

নতুন মৌসুম শুরুর আগে দল গোছানো ও প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে ইউরোপের ক্লাবগুলো। গত মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী ফিরেছেন লেস্টার সিটিতে। ক্লাবটির হয়ে প্রাক-মৌসুম ম্যাচে একাদশে নিয়মিত জায়গা পেয়ে আলো ছড়াচ্ছেন তারকা মিডফিল্ডার। সবশেষ ম্যাচে সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন একটি, জিতেছে লেস্টারও।

ক্লাব প্রীতি ম্যাচে রোববার রাতে লেস্টার সিটি মুখোমুখি হয়েছিল ইতালির সিরি আ’র ফিওরেন্টিনার। ম্যাচে জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতায়ুর গোলে ২-০তে জিতেছে ইংল্যান্ডের ক্লাব লেস্টার। এরমধ্যে ফাতায়ুর গোলটি আসে হামজার সহায়তায়।

২৯ মিনিটে আইয়ুর গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি। এল খানুসের সহায়তায় গোলটি করেন ঘানার তারকা। ৩৬ মিনিটে লেস্টারের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফাতায়ু। এই গোলে অ্যাসিস্ট করেন হামজা। ডানপ্রান্তে হামজার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দৌড়ে ফিওরেন্টিনার বেশ কয়েকজনকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন ২১ বর্ষী ফাতায়ু।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে লেস্টার সিটি। নতুন মৌসুমে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে খেলবে দলটি। ১০ আগস্ট মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে লেস্টার। প্রতিপক্ষ শেফিল্ড ওয়েনসডে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওভালচ্যাম্পিয়নশিপবাংলাদেশলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT