চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ইংল্যান্ডকে হারালে শিরোপার ষোলোকলা পূর্ণ হবে স্পেনের: বনমাতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের শিরোপা ঘরে আসলেও স্পেনের নেই ইউরোর শিরোপা। জার্মানিকে হারিয়ে প্রথমবার ইউরোর ফাইনালে উঠা স্পেনের এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনালে আসা থ্রি লায়ন্সদের হারাতে চায় স্পেন। রোববার ফাইনালে দলটিকে হারাতে পারলে স্পেনের সোনালী যুগে শিরোপার ষোলোকলা পূর্ণ হবে বলে মনে করেন মিডফিল্ডার আইতানা বনমাতি।

বার্সেলোনার হয়ে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছেন বনমাতি। বিশ্বকাপ এবং ইউরো নেশনস লিগের শিরোপা ঘরে উঠলেও এখনও ইউরোর শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি স্পেন। ইতিমধ্যে ইতিহাস লেখা বনমাতির চোখ এবার ইংল্যান্ডের দিকে।

সুইজারল্যান্ডে সংবাদমাধ্যমে বনমাতি বলেছেন, ‘ইউরোর শিরোপা জিতলে ষোলোকলা পূর্ণ হবে। অলিম্পিকের সাথে এটি একমাত্র শিরোপা যা আমাদের মধ্যে কয়েকজন ছুঁয়ে দেখেনি। এটি হবে চূড়ান্ত সাফল্যের…। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে বলতে চাই না, কিন্তু সবগুলো মেজর শিরোপা জেতা হবে ভবিষ্যতের জন্য দারুণ কিছু।’

‘আমরা প্রস্তুত। এটি আমাদের জন্য আরেকটি স্বপ্নের মত। এ শিরোপা আমাদের অনেকে ধরে দেখেনি এবং আমরা সেটা পরিবর্তন করতে যাচ্ছি। ফাইনালে পৌঁছানো এটাই সাক্ষ্য দেয় যে, আমরা সোনালী যুগ পার করছি। আমরা অনন্য কিছু মুহুর্ত পার করছি এবং এমন প্রজন্ম প্রতি বছর আসে না। আমি সবসময় বলি এমন কিছুর অংশীদার হতে পেরে গর্বিত।’

ইংল্যান্ডের চাপ নিয়ে বনমাতি আরও বলেন, ‘ইংল্যান্ড বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে হবে বলে সকল চাপ তাদের উপর। আমরা তাদের থামাতে যাব। আমরা ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি তবে তারা এগিয়ে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৫ইংল্যান্ডনেশনস লিগবনমাতিবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেমন হলো শাকিবের ‘রকস্টার’ লুক?

মার্চ ২৮, ২০২৬

প্রযোজকের ড্রাইভার থেকে প্রথম সারির অভিনেতা!

মার্চ ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৮, ২০২৬

রামেক হাসপাতালে আইসিইউ সংকট, আড়াই মাসে প্রাণ গেল ৫৩ শিশুর

মার্চ ২৮, ২০২৬

পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের কাজ কি?

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT