চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে বড় জয় ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ন ০৩, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডস টেস্টের প্রথম দুইদিনে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। ধারণা করা হয়েছিল ইনিংস ব্যবধানে জিততে চলেছে স্বাগতিক দল। তৃতীয় দিনে আইরিশ ব্যাটাররা ঘুরে দাঁড়ায়। ইংল্যান্ডের দেয়া ৩৫২ রান পেরিয়ে ১০ রানের লিড পায় তারা। জবাবে ব্যাটে নেমে মাত্র চার বলে ১০ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড।

দ্বিতীয় দিন ৩ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে সফরকারী দল। তৃতীয় ব্যাটে নেমে ৩৬২ রানে সবকটি উইকেট হারিয়ে শেষ করে ইনিংস। ইংলিশদের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন অভিষিক্ত জস টাঙ্গ। উইকেট নিয়েছেন ৫টি। মাত্র ১১ রানের টার্গেটে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় পায় বেন স্টোকসের দল।

তৃতীয় দিন ব্যাটে নেমে ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৪ বলে ৪৪ রান করে ফেরেন লরকান টাকার। ১৬২ হারায় পঞ্চম উইকেট। হ্যারি টেক্টর ফেরেন ৯৮ বলে ৯১ রান করে। ৩ বল পরেই ফেরেন কার্টিস ক্যাম্ফের। ৩৪ বলে ১৯ রান করেন তিনি।

সপ্তম উইকেট জুটিতে আইরিশদের হাল ধরেন মার্ক অ্যাডাইর ও অ্যান্ড্রু ম্যাকবির্নে। দেড়শতাধিক রানের জুটি গড়েন তারা। ৩২৫ রানে ফেরেন অ্যাডাইর। ৭৬ বলে ৮৮ রান করেন তিনি। পরে ম্যাকবির্নে একপাশ আগলে রাখলেও ৩৬২ রানে বাকী দুই ব্যাটারকেও হারায় সফরকারী দল। ম্যাকবির্নে অপরাজিত ছিলেন ১১৫ বলে ৮৬ রানে। ইং

ইংলিশদের হয়ে ৫টি উইকেট নেন জশ টাঙ্গ। জো রুট, জ্যাক লিচ, ম্যাথিউ পট ও স্টুয়ার্ট ব্রড পান একটি করে উইকেট।

মাত্র ১১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৪ বলে ৩ চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন জ্যাক ক্রাউলি।

Reneta

এর আগে লর্ডসে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। ব্রডের দুর্দান্ত বোলিংয়ে ৫৬.২ ওভারে মাত্র ১৭২ রানে থামে আইরিশদের প্রথম ইনিংস। জবাবে নেমে ৪ উইকেটে ৫২৪ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পরে ৩৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৬২ রান সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

ট্যাগ: ব্রডলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২, ২০২৬

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT