চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বায়ু দূষণের মত তাপমাত্রার তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ০৫, মে ২০২৫
বাংলাদেশ
A A

ঢাকায় বায়ু দূষণের মতো তাপমাত্রার তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার ৫ মে দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), কমিউনিটি টাউন ফেডারেশন (সিটিএফ) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে “বেসলাইন স্টাডি অন দ্য রোল অফ ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার এন্ড এয়ার পলুশন: এ স্টাডি ইন ইনফরমাল সেটেলমেন্ট অফ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন” শীর্ষক একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ জসিম উদ্দিন এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইঞ্জি. মোঃ নাসির আহমেদ পাটোয়ারী। এছাড়াও বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা শহর বলতেই বুঝি কম গাছ বেশি দালানকোঠা। অপরদিকে গ্রাম বলতেই বুঝি বেশি গাছ কম বাড়িঘর। আমরা নিজেরাই এই ডাইভারসিফিকেশন তৈরি করেছি। ঢাকা শহরের সবুজায়ন ক্রমান্বয়ে কমে আসছে। আমাদেরকে শহরগুলোকে পুনরায় বির্নিমাণ করতে হবে। তিনি পরিকল্পনা করে গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে আনার আহ্বান করেন। ঢাকায় বায়ু দূষণের মতো তাপমাত্রার তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে ঢাকায় বায়ু দূষণের মতো তাপমাত্রার তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এটি শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বায়ু থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে আমাদের জন্য নির্মল বাতাস তৈরি করে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি, কোন গাছ কোথায় রোপণ করা বেশি উপকারী, কীভাবে শহরাঞ্চলে সবুজায়ন বাড়ানো যায়, এবং কোন ধরণের গাছ দূষণ প্রতিরোধে কার্যকর। গবেষণার মাধ্যমেই পরিবেশ সংরক্ষণের পথ উন্মুক্ত হয়—আর এ কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

ধারণাপত্র উপস্থাপন এ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইঞ্জি. মো. নাসির আহমেদ পাটোয়ারী বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণ ফলে ঢাকা শহরসহ পুরো দেশে নানা পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছে, যার মধ্যে তাপদাহ, বায়ু দূষণ ও মৌসুমি বৈচিত্র্য অন্যতম। এই সংকট মোকাবেলায় গাছপালার ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে শীতল রাখে। এ প্রেক্ষাপটে ক্যাপস, ডিএনসিসি, ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একসঙ্গে একটি গবেষণা পরিচালনা করছে, যেখানে ১২ মাস ধরে ঢাকা উত্তরের ৫টি স্থানে ডিজিটাল যন্ত্র ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে গাছপালার প্রভাব মূল্যায়ন করা হবে।

Reneta

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট বলেন, আজকের আয়োজনে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। এই গবেষণাটি দেশের বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের অনুষ্ঠানে আমরা যে সুপারিশগুলো পেলাম তা বিবেচনায় নিয়ে এই গবেষণাটি আরও সমৃদ্ধ হবে। আপনারা জানেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত ৫৪ বছর ধরে শিশুদের উন্নয়নে কাজ করছে। আমরা দেশের ২৮টি জেলায় ৮১টি উপজেলায় প্রায় ৯০টি প্রোগ্রাম এবং প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য শিশু সুরক্ষায় কাজ করা, তাই আমি আশা করছি এই গবেষণা বায়ু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা শিশুদের একটি সুন্দর আগামী উপহার দিতে পারবো।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান গবেষণার সফলতা কামনা করে বলেন, যে গাছগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে সেটি মূলত দূষণের কারণে ধ্বংস হয়েছে নাকি কেটে ফেলা হয়েছে সেটা গবেষণার মাধ্যমে বের করতে হবে। বর্তমানে দূষণমুক্ত ঢাকা তৈরিতে কোন কোন গাছের প্রয়োজনীয়তা রয়েছে সেটি সনাক্ত করে সিটি কর্পোরেশনকে জানানোর অনুরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঢাকা আমাদের সকল নাগরিকের। তবে কালের পরিক্রমায় আমাদের এই প্রিয় নগরীর প্রকৃতির দান অতীতের সেই বৃক্ষের সমাহার আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরকে শহরে সেই সবুজ সুন্দর মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রকৃতি ও ঋতু বৈচিত্রের সাথে সামঞ্জস্য রেখে বৃক্ষ রোপনের মাধ্যমে ঢাকাতে সবুজায়ন করতে হবে। আমরা প্রশাসক মহোদয়ের কাছে আশাবাদী তিনি অবশ্যই ঢাকাকে প্রকৃতির মতো করে সাজাতে উদ্যোগ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নিজস্ব প্রতিনিধিগণ, ক্যাপসের গবেষকবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের কর্মীগণ এবং সিটিএফ এর সদস্যগণ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাতাপমাত্রাবায়ু দূষণ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT