চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সরকারের ডিজিটাল ক্ষমতায়ন জোরদার করা প্রয়োজন।

একই সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষ জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-র শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কিছু মন্ত্রণালয় পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য হলেও ঘন ঘন মন্ত্রণালয় পরিবর্তনের কারণে প্রয়োজনীয় অভিজ্ঞতা গড়ে ওঠে না। এতে দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায় এবং নানা ধরনের জটিলতা তৈরি হয়।

তিনি আরও বলেন, বর্তমান যুগে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধাও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই ইন্টারনেট ও স্মার্টফোনসহ ডিজিটাল সেবার সুযোগ নিশ্চিত করা জরুরি।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়েও কাজ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ওয়েজবোর্ডসহ কয়েকটি বিষয় নিয়ে জটিলতা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Reneta

তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়কে যুগোপযোগীভাবে সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া সাংবাদিকদের কল্যাণে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। ক্রাইম বিটের সাংবাদিকদের সমস্যাগুলো তালিকাবদ্ধ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথাও জানান তিনি।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পুজা কুমারী ঝাঁ, সিঙ্গাপুর হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী (ভিসা ও কনস্যুলার) হিউ কং সিয়াং, ক্রাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতার ও দোয়া মাহফিলক্র্যাবজহির উদ্দিন স্বপনডিজিটাল ক্ষমতায়নতথ্য ও সম্প্রচার মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

প্রতিবেদনে সুফল, বদলেছে ঢাকার সড়ক: ডিএমপি কমিশনার

মার্চ ১৫, ২০২৬

বাতিল হল আর্জেন্টিনা-স্পেনের ‘দ্য ফিনালিস্সিমা’

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘৯/১১ এর মত একটি ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে: লারিজানি

মার্চ ১৫, ২০২৬
ছবি: বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)।

গণভোট ও জুলাই আদেশকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT