চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুই আগে নাচতে পারতিস না’—ওস্তাদের মজায় স্মৃতিকাতর ইমন!

১৭ বছর পর অমিতাভ রেজার টিভিসিতে, শুটিংয়ে স্মৃতিকাতর চিত্রনায়ক ইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার বানানো ‘বাংলালিংক’-এর টিভিসি’র মডেল হয়ে রাতারাতি সারাদেশে পরিচিতি পেয়েছিলেন যেকজন, তাদেরই একজন মামনুল ইমন। ২০০৮ সালে সেই বিজ্ঞাপনের পর ইমনকে আর পিছনে ফিরতে হয়নি। 

এরপর কেটে গেছে ১৭ বছর। মডেলিংয়ের পর নাটক শুরু করেন ইমন, পরে চলচ্চিত্রে মনোযোগী হন। নতুন খবর, ১৭ বছর পর আবার অমিতাভ রেজা নির্দেশিত নতুন টিভিসি-তে কাজ করলেন ইমন।

সম্প্রতি নিউ ইয়র্কে লাইফস্টাইল পণ্যের একটি টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে কাজ করেছেন ইমন।

নিউ ইয়র্ক থেকে ইমন জানান, বাংলালিংকের পর অমিতাভ রেজার সঙ্গে আবার কাজ করলাম। নিউ ইয়র্কের ব্রঞ্জে গেল সপ্তাহে শুটিং সম্পন্ন হয়েছে।

ইমন বলেন,“এবার শুটিং করতে গিয়ে অমিতাভ ভাই মজা করে বলছিলেন, ‘তুই আগে নাচতে পারতিস না। তোদের কত ধমক দিয়ে কাজ করিয়েছি।’ আমি তখনই ওস্তাদ বলে তাকে জড়িয়ে ধরি। এবার শুটিং করতে গিয়ে স্মৃতিকাতর হচ্ছিলাম, আবার এক্সাইটমেন্ট লাগছিল। এত বছর পর ওস্তাদের সঙ্গে যেহেতু আবার কাজ শুরু হয়েছে, সেহেতু সামনে আবার একসঙ্গে ফিল্ম বা ওয়েবে কাজ হতে পারে। লেটস সি…!”

ইমন আরও বলেন, “অমিতাভ ভাই যখন আমাকে ডাকলেন তখন আমি এক ব্যাকে রাজি হই। কোনো ডিরেক্টর যখন আর্টিস্টদের কাজে ডাকে, তখন পরস্পরের মধ্যে অনেক কথা বা বোঝাপড়ার ব্যাপার থাকে। কিন্তু অমিতাভ ভাই যেহেতু ডেকেছে সেখানে আমার কোনো কথা থাকতে পারে না। উনি যে কোনো আর্টিস্টের কাছ থেকে একেবারে ন্যাচারাল কাজটাই আদায় করে নেন। তার প্রতি কৃতজ্ঞতাবোধ সবসময় আছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ রেজাইমনচিত্রনায়কটিভিসিবাংলালিংকবিজ্ঞাপনলিড বিনোদনশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT