চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার কাজ শেষ করতে সর্বস্বান্ত কঙ্গনা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

নিজের আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র জন্য নিজের সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন কঙ্গনা। সম্প্রতি সেই ছবিরই শুটিং সেটের একটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে এমনটা জানিয়েছেন তিনি।

সম্প্রতিই শেষ হয়েছে কঙ্গনা আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র শুটিং। ছবিটিতে শুধু অভিনয় নয় পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও রয়েছেন এই অভিনেত্রী। সেই ছবিরই শুটিং সেটের একটি ছবি শেয়ার করে এই তথ্য জানিয়েছেন কঙ্গনা।

কঙ্গনা সেট থেকে যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাকে দেখা গেছে প্রয়াত ইন্দিরা গান্ধী মতো তার পোশাক, চুল এবং মেকআপে ক্যামেরার পিছনে বসে এবং মাইক্রোফোনে কথা বলতে।

ছবিটির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘আমি আজ একজন অভিনেতা হিসাবে ‘ইমার্জেন্সি’র কাজ শেষ করার সঙ্গে সঙ্গে, আমার জীবনের একটি দুর্দান্ত গৌরবময় অধ্যায়ও সম্পূর্ণরূপে সমাপ্ত করলাম। মনে হতেই পারে, আমার এই যাত্রাটি খুব সহজ ছিল কিন্তু তা একেবারেই নয়।

‘সমস্ত সম্পত্তি বন্ধক রাখা, নিজের নামে যা যা ছিল সব দিয়ে শুরু করে শুট শুরু করার পর-পরই ডেঙ্গু ধরা পড়া, ভয়ঙ্করভাবে লো ব্লাড সেল কাউন্ট, সঙ্গে চরিত্র নিয়ে একাধিক চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। এতদিন আমি এসব জানাতে চাইনি, কারণ চাইনি লোক অকারণে আমায় নিয়ে দুশ্চিন্তা করুক। বা সেই সমস্ত মানুষদের আনন্দ দিতে চাইনি, যারা আমার অবনতি দেখতে চায় কিংবা আমার ক্ষতি চায়…’। বলছিলেন কঙ্গনা।

কঙ্গনা পোস্টে আরও জানান, ‘আপনাদের সঙ্গে আরেকটা যে কথা শেয়ার করতে চাই তা হল, আপনি যদি ভাবেন আপনার স্বপ্ন সার্থক করার জন্য কঠোর পরিশ্রমই যথেষ্ট তাহলে বলব ভুল ভাবছেন। যতই কঠোর শ্রম দিন না বা আপনি তার যোগ্য হন, আপনাকে সীমাহীন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তবে ভেঙে পড়বেন না। যতক্ষণ পারবেন নিজেকে শক্ত রাখুন। জীবন যদি আপনাকে বাঁচায় আপনি ধন্য, আর যদি টুকরো টুকরোও করে দেয়, তবে উদযাপন করুন। কারণ পুনর্জন্মের সময় এসেছে… এটা আমার জন্য পুনর্জন্ম। তবে এটা সম্ভব করার জন্য আমি আমার টিমকে ধন্যবাদ জানাই। যারা আমায় ভালোবাসেন, তাদের জানাতে চাই আমি এখন নিরাপদ জায়গায় আছি। না থাকলে এত কথা শেয়ার করতে পারতাম না। আমার জন্য চিন্তা করার দরকার নেই। শুধু আশীর্বাদ আর ভালোবাসা দরকার।’

Reneta

১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে।

তবে কঙ্গনা আগেই বলে দিয়েছেন ‘ইমার্জেন্সি’ কোন বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই ছবি বরং এটা একটা বড় প্রেক্ষাপটকে পর্দায় তুলে ধরবে।

সূত্র: বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দিরা গান্ধীইমার্জেন্সিকঙ্গনা রানাউতপ্রধানমন্ত্রীশুটিং
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT