চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যাবে ওআইসি

জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:০৬ পূর্বাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরবের জেদ্দায় ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক অবৈধ বসতি সম্প্রসারণ এবং অ্যানেক্সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ওআইসির জেদ্দার সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় ।
বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে-

  • ইসরায়েলের এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা।
  • দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা বলে চিহ্নিত করা হয়েছে।
  • সব ধরনের রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত—যেমন ওআইসির পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়া ইত্যাদি।
  • ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধঅবস্থান নেয়া আর ফিলিস্তিনের অধিকার রক্ষায় সমন্বয় করা।
  • প্যালেস্টাইনের পক্ষে পূর্ণ সমর্থন জানানো, বিশেষ করে আল-কুদস (জেরুজালেম)-কে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি।

বৈঠকে ওআইসির বর্তমান চেয়ারম্যান গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী  সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এছাড়া পাকিস্তান—উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সৌদি আরব (হোস্ট), মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সহ ৫৭ টি দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ নির্বাচনে জয়লাভ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম বিদেশ সফর এটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলের বিরুদ্ধেজাতিসংঘে যাবে ওআইসিজেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT