চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: ভোটারদের প্রতিদিন মিলিয়ন ডলার পুরস্কার দেবেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন নির্বাচনের দিন অবধি প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর জোশ শাপিরো টেসলার ইলন মাস্কের এক ঘোষণার প্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) তদন্তের আহ্বান জানিয়েছেন।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার এ ঘোষণা পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এক নির্বাচনি প্রচারণার সময় দিয়েছেন ইলন মাস্ক।

টেসলার পলিটিক্যাল অ্যাকশন গ্রুপ ‘আমেরিকা প্যাক’ এর আয়োজিত শনিবারের সেই কর্মসূচিতে তিনি একজনকে এমন উপহার দিয়েছেনও।

গভর্নর জোশ শাপিরো মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক অনুষ্ঠানে বলেন, নিবন্ধিত ভোটারদের টাকা দেয়ার মাস্কের ঘোষণা খুবই উদ্বেগের ব্যাপার৷ এটা এমন একটা বিষয় যেদিকে আইন-শৃঙ্খলা বাহিনী নজর দিতে পারে।

মার্কিন নির্বাচনে রিপাবলিক প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে অর্থ পুরস্কারের এই ঘোষণা দিলেন ইলন মাস্ক৷ পেনসিলভানিয়া জয় করা ট্রাম্প এবং হ্যারিস উভয়ের জন্যই জরুরি।

মার্কিন নির্বাচনে যে রাজ্যগুলো কে বিজয়ী হবেন, তা নির্ধারণে বড় ভূমিকা রাখবে সেগুলোতে ভোটারদের নিবন্ধিত হতে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছে মাস্কের অ্যামেরিকা পিএসি। তবে প্রচারণার লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছে উদ্যোগটি।

Reneta

শুক্রবার লটারির মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার জয় করেন নিবন্ধিত ভোটার জন ড্রেহার৷ মাস্ক তার হাতে এই অর্থ তুলে দেয়ার সময় জানান যে, এরকম কিছু যে পাবেন সেসম্পর্কে কোনো ধারণাই ছিল না ড্রেহারের৷ ফলে যেকেউ এই অর্থ জয় করতে পারেন বলেও জানিয়েছেন ইলন মাস্ক।

মার্কিন পিএসির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ঘোষণা থেকে জানা গেছে, পিটসবার্গে রোববার এক নারীর হাতে দশ লাখ মার্কিন ডলার তুলে দিয়েছেন ইলন মাস্ক।

ইলন মাস্ক তার অনলাইন প্রচারণায় স্বাক্ষরকারীদের মধ্যে এই অর্থ প্রদান করছেন৷ প্রচারণায় লেখা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা এবং অস্ত্র বহনের অধিকার দেয়৷ আমি নিচে স্বাক্ষর করার মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় সংশোধনীর প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি।

মার্কিন পিএসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দশ লাখ মার্কিন ডলার উপহার পাওয়ার উপযুক্ত হতে পিটিশনে স্বাক্ষরকারীকে একজন নিবন্ধিত ভোটার হতে হবে, যিনি অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া বা উইসকনসিন রাজ্যের বাসিন্দা।

পাশাপাশি পেনসিলভানিয়া রাজ্যে নিবন্ধিত কোনো ভোটার যদি পিটিশনে স্বাক্ষর করেন তাহলে তাকে ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে এবং একই রাজ্যে নিবন্ধিত আরেকজন ভোটারকে পিটিশনটি স্বাক্ষর করতে পাঠালেও ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে। তবে ভোটারদের এভাবে উপহার দেয়া নিয়ে আগামী দিনগুলোতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভোটারকে ভোট দিতে বা নিবন্ধিত হতে প্ররোচিত করতে অর্থ প্রদান অপরাধ হিসেবে বিবেচিত হয়৷ মার্কিন বিচার বিভাগের নির্বাচন অপরাধ সংক্রান্ত নথি অনুযায়ী, ভোটারকে শুধু নগদ অর্থ দেয়াই নয়, আর্থিকভাবে মূল্যায়ন করা যায় যেমন লিকার বা লটারিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ফোর্বসের বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ধনী মাস্ক এখন অবধি আমেরিকা পিএসির পেছনে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন৷ ট্রাম্পে আবারও হোয়াইট হাউসে পাঠানোর চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উদ্যোগ।

এদিকে, আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্যবসায়ী ইলন মাস্ককে সরকারের ‘এফিশিয়েন্সি কমিশন’-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কডনাল্ড ট্রাম্পপুরস্কার ঘোষণামার্কিন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT