মধ্যরাতের নির্বাচনসহ আওয়ামী শাসনামলে যেসব কশিনের অধীনে নির্বাচন হয়েছে সেখানে গণতন্ত্র, সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন হয়েছে উল্লেখ করে তাদেরকে দায়বদ্ধ করে সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন ইসি সংস্কার কমিটির প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার। একই সাথে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে দশ দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসী।







