বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ ও ‘প্রতিযোগিতামূলক’ হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে নারীর অংশগ্রহণ ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। একই দিনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বলেছে, সময়ের বিবেচনায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। পরবর্তী নির্বাচনে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

