চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের ভিত্তিতে নির্বাচনকে ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে একইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, প্রধান বিরোধী দল বাইরে থাকায় নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ তৈরির চেষ্টা করলেও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সব অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হয়নি।

টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে জাল ভোট পড়েছে এবং ১৪ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে প্রতিপক্ষের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন-পরবর্তী সহিংসতার ১২৫টি ঘটনা ঘটেছে। সংস্থাটি আরও জানায়, শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে আন্তঃদলীয় কোন্দল, অসুস্থ প্রতিযোগিতা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, প্রায় সব স্তরেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ৯৯ শতাংশ প্রার্থী আচরণবিধির ৫৮টি বিষয়ের মধ্যে অন্তত একটি লঙ্ঘন করেছেন। অর্থ, ধর্ম এবং পেশীশক্তির ব্যবহারও ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে, যা নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন অনেক চেষ্টা করেছে, তবে সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সব ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নির্বাচন প্রকৌশল বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর সুনির্দিষ্ট প্রমাণ তারা পাননি, তবে এমন কিছু ঘটেছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

Reneta

আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকলেও নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে, এ বিষয়ে প্রশ্ন থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে অনেক আওয়ামী লীগ সমর্থক ভোট দিয়েছেন।

টিআইবির পর্যবেক্ষণে বিএনপির কিছু নির্বাচিত প্রার্থীর ঋণগ্রস্ততার বিষয়টি উঠে এলেও সংস্থাটি স্পষ্ট করেছে, ঋণগ্রস্ত হওয়া এবং ঋণ খেলাপি হওয়া এক বিষয় নয়। আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীরা ঋণ খেলাপি নন।

সংস্থাটি মনে করে, নির্বাচন কমিশনের প্রচেষ্টা দৃশ্যমান থাকলেও আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা এবং অসুস্থ প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল। তা সত্ত্বেও সার্বিক বিবেচনায় নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬টিআইবিনির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT