বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাতীত গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজাতে হবে।
মঙ্গলবার ২৮ অক্টোবর, দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যবসা বানিজ্য, বিনিয়োগ, দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে নির্বাচনে গণভোট নিয়ে তিনি আরও বলেন, একই দিনে গণভোট হওয়ার ব্যাপারে অটল বিএনপি। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনকে সামনে নিয়ে নির্বাচনের প্রস্তুতি, নিরপেক্ষতা নিয়ে আলোচনা হয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, দিনক্ষণ নির্ধারন হয়নি, কিন্ত দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ঐক্যমতের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া সুযোগ নেই।








