চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নির্বাচনের প্রস্তুতি চূড়ান্তে স্বচ্ছতা ও আস্থার ওপর জোর দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ ৬ আগস্ট বুধবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই। ভোটারদের আস্থা ফিরিয়ে আনা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সিইসি বলেন, ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। যেসব নাগরিক নির্দিষ্ট তারিখের মধ্যে ১৮ বছর বয়সে পৌঁছাবেন, তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের যাবতীয় কেনাকাটা সম্পন্ন হবে, আর নির্বাচনের আগে মিডিয়াসহ সকল অংশীজনের সাথে আলোচনায় বসবে কমিশন।

তিনি বলেছেন, আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কি না। আমরা লুকিয়ে কোনো কাজ করতে চাই না। এআই ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো বা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা থেকে কমিশন সতর্ক অবস্থানে রয়েছে।

সিইসি জানান, নির্বাচন ঘিরে প্রায় ৮ থেকে ১০ লক্ষ ভোটার পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নিতে পারেন, যাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। আগে ভোটের সময় চাপ থাকতো দলের; এখন আমাদের চ্যালেঞ্জ আস্থা ফেরানো এবং ভোটারদের কেন্দ্রমুখী করা।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তবে দলটির সমর্থকরা ভোট দিতে পারবেন, এমন ইঙ্গিত দেন তিনি। দলীয় নেতাকর্মীরা নির্বাচন করতে পারবেন কিনা-এই বিষয়ে তিনি সরাসরি উত্তর দেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: এ এম এম নাসির উদ্দিননির্বাচনসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT