চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের ভোট নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় যেসব প্রক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত করে নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, পোস্টাল ভোট, অনলাইন ভোট বা প্রক্সি ভোটের যেকোনো একটি বা একাধিক পদ্ধতিতে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আজ (৯ এপ্রিল) বুধবার নির্বাচন কমিশনার বলেন, এক বা একাধিক পদ্ধতিতে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় যুক্ত করা হবে। তবে তিনটি পদ্ধতির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের একটি টিম গঠন করেছে, যারা আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রতিবেদন প্রদান করবে।

তিনি বলেন, বেশীর ভাগ প্রবাসী ভোটারকে সুযোগ দিতে হলে প্রক্সি ভোট ১ নম্বর অপশন। তবে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভব না হলে অন্য অপশন দেখতে হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন ইলেকশনের আগে ৩ স্তরের ট্রায়াল বা মব টেস্টিং হতে হবে এবং যারা ভোট দেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি রাখা হবে।

এই বিষয়ে তিনি আরও বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের ভোটিং নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এখন পর্যন্ত নির্বাচনের জন্য প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলমান থাকলেও, ভোটারদের জন্য একটি কার্যকর পদ্ধতি চূড়ান্ত করা হবে খুব শিগগিরই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনমো. সানাউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কতটা সম্ভব?

মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ ২৬, ২০২৬

চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রি!

মার্চ ২৬, ২০২৬

স্বজন হারানোর আহাজারিতে ভারী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের আকাশ

মার্চ ২৬, ২০২৬

গল্প-অভিনয়ে যে নাটকের বাজিমাত!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT