নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, সিইসির শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি পায়নি নির্বাচন কমিশন। তবে শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের প্রস্তুতি শেষ করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।








