ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গনভোট উপলক্ষে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফল ঘোষণা সমাপ্ত করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশনে সবাইকে ধন্যবাদ জাানিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।
তিনি বলেন, আমাদের চেষ্টা শতভাগ ছিল, কোনো কোনো জায়গায় প্রশাসনিক ঘাটতি হয়তো ছিল। ভুলত্রুটি থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু একটি দায়িত্ব নয়, এটি পবিত্র আমানত হিসেবে নিয়েছিল কমিশন। এবার ২৯৯টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে দুটি আসনের ফলাফল স্থগিত করে ২৯৭ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


