চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের উত্তাপ, প্রচারণার শেষ মুহূর্তের ব্যস্ততা আর রাজনৈতিক হিসাব-নিকাশের ভেতর দিয়ে দেশ আরেকটি গণতান্ত্রিক পরীক্ষার মুখোমুখি। তার আগে নির্বাচনের আবহ নিয়ে নির্মিত কিছু উল্লেখযোগ্য সিনেমার কথা মনে পড়ে!

ভারতে বিভিন্ন সময় নির্বাচনের পটভূমিতে নির্মিত রাজনৈতিক থ্রিলার ও ব্যঙ্গধর্মী চলচ্চিত্রগুলো ভোটের রাজনীতির নানা দিক, যেমন দুর্নীতি, ক্ষমতার লড়াই, ভুয়া ভোট, প্রশাসনিক চাপ ও জনমানসের বিভাজনতীক্ষ্ণভাবে তুলে ধরেছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে আলোচনার এই সময়ে সেসব সিনেমা নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

সরকার (তামিল)

এ আর মুরুগাদোস পরিচালিত এই চলচ্চিত্রে থালাপতি বিজয় অভিনয় করেছেন সুন্দর রামস্বামী চরিত্রে। একজন করপোরেট ব্যক্তিত্ব, যিনি ভোট দিতে বিদেশ থেকে ভারতে ফিরে আসেন। কিন্তু তিনি জানতে পারেন, তার ভোট আগেই কেউ দিয়ে দিয়েছে। এরপর শুরু হয় ভুয়া ভোট, নির্বাচন কমিশন, রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তার লড়াই। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে সিনেমাটি।

মুদালভান (তামিল)

এস শংকর পরিচালিত এই চলচ্চিত্রে এক সাংবাদিক পুগাঝেন্দি (অর্জুন সারজা) একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন। এক দিনের দায়িত্বে দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ নিয়ে তিনি জনসমর্থন অর্জন করেন। পরে নির্বাচনে অংশ নিয়ে সত্যিকারের মুখ্যমন্ত্রী হন। ক্ষমতা, জনপ্রিয়তা ও প্রতিহিংসার রাজনীতিকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। এই সিনেমার হিন্দি রিমেক ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ও সমান জনপ্রিয়।

নিউটন (হিন্দি)

রাজকুমার রাও অভিনীত এই ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রটি ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত অঞ্চলে নির্বাচন পরিচালনার গল্প বলে। একজন সৎ সরকারি কর্মচারী নির্বাচন দায়িত্ব পালন করতে গিয়ে যে প্রশাসনিক জটিলতা, নিরাপত্তা হুমকি ও ভোটারদের অনীহার মুখোমুখি হন, তা ব্যঙ্গাত্মক অথচ গভীর বাস্তবতায় তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে সিনেমাটি।

উন্দা (মালায়ালাম)

খালিদ রহমান পরিচালিত এই সিনেমায় দেখা যায়, কেরালার একটি পুলিশ দলকে ছত্তিশগড়ে নির্বাচনী দায়িত্বে পাঠানো হয়। পর্যাপ্ত অস্ত্র বা প্রস্তুতি ছাড়া তারা সহিংস পরিস্থিতির মুখোমুখি হয়। তবু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব তাদের কাঁধে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় নিরাপত্তা বাহিনীর চ্যালেঞ্জকে সামনে আনে চলচ্চিত্রটি।

নোটা (তামিল)

বিজয় দেবেরাকোন্ডা অভিনীত এই রাজনৈতিক ড্রামায় এক দুর্নীতির মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীর ছেলে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। শুরুতে দায়িত্বকে গুরুত্ব না দিলেও পরে তিনি উপলব্ধি করেন ক্ষমতার প্রকৃত অর্থ এবং জনকল্যাণে কাজ করতে গিয়ে নানা রাজনৈতিক ষড়যন্ত্রের মুখে পড়েন। অনমানোরামা

Jui  Banner Campaign
ট্যাগ: নিউটননির্বাচননোটাভারতীয় সিনেমায় নির্বাচনভোটভোটের রাজনীতিসরকারহিন্দি সিনেমায় ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT