বিপুল জয়ে নৌকার পাল উড়িয়ে সংসদের পথে সাকিব

ভোট গণনা কেন্দ্রে ভোটার ও কর্মকর্তাদের উপস্থিতি, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ১,৮০,৩৫৭ ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বিশাল জয়ের পথে সাকিব পেয়েছেন ১,৮৫,৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাড. কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৪৭৬ ভোট।
মাগুরা-১ আসনে মোট ১৫২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪,০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,০০, ৮৮২ ও নারী ভোটার ১,৯৯,৬২১ জন।
২০১৮ সালের নির্বাচনে এ আসনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাইফুজ্জামান শিখর। এবার তাকে মনোনয়ন না দিয়ে সাকিবকে করা হয় নৌকার মাঝি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






