চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমের জেরে প্রবাসী আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে হাসান মিয়া দীর্ঘ ১১ বছর ধরে কুয়েতে থাকেন। সে সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে।

ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে চারদিন আগে দেশে আসেন বড় ভাই হাসান মিয়া।

পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় ।

বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার শালিস হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর কুয়েত থেকে দেশে এসেছিল। আজ প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

Reneta

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতককে আটক করা হয়েছে। ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড বলে শুনতেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরকীয়া প্রেমবড় ভাই খুনমুন্সীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT