চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে চ্যানেল আইয়ে ‘একাত্তরের নিশান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এই দিনে চ্যানেল আই প্রচার করবে দিনভর বিশেষ অনুষ্ঠানমালা। তারই তারই অংশ হিসেবে এদিন ৩টা ৫ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘একাত্তরের নিশান’।

যে ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।

গল্পে দেখা যাবে, ১৯৭১। বুড়িগঙ্গা ধলেশ্বরীর মোহনা ছাড়িয়ে ছোট নদী মধুমতির পাড়ের তল্লাট কৈলহাটি। গ্রামের কিশোরদের দাপিয়ে বেড়াতে দেখা যায় মধুমতিতে, সেই কিশোর দলের সবচেয়ে দক্ষ সাঁতারু নিশানের চোখেই প্রথম পড়ে, দূর দূরান্ত থেকে কৈলহাটির দিকে ভেসে আসছে অজস্র নৌকা। রহস্যের কূল কিনারা না করেই কিশোরদের ছুটতে হয় স্কুলে, থার্ড স্যার সানাউল্লাহ যে বড় কড়া! থার্ড স্যার অসম্ভব গম্ভীর মুখে সবাইকে মনে রাখতে বলেন গতকালের দিন তারিখটা, খুলে বলেন বাঙালিকে ক্রীতদাস বানানোর পুরো চক্রান্ত, বলেন বাঙালি এখন ভাসবে কলমীলতার মত।

থার্ড স্যারের কথা শেষ হতে না হতেই ঘাটে হৈচৈ শুরু হয়ে যায়, নিশানদের দলটা দেখতে পায় স্যারের কথাই সত্যি, আত্মীয় স্বজনরা পালিয়ে এসেছে গ্রামে, পোশাক এলোমেলো, চোখ ভরা ক্লান্তি। নিশানের চাচা-চাচী-চাচাতো বোন মিলি আর তার বয়সী দিলুও সেই পালানো মানুষদের দলে। গ্রামের মাতব্বর-মুরুব্বী শ্রেণীর লোকরা প্রকৃত ঘটনা জানতে এসে জড়ো হন নিশানদের উঠানে, নিশানের চাচা খুলে বলেন দেশের প্রকৃত পরিস্থিতি, আতঙ্কিত হয়ে ওঠে সবাই শুনে। আচমকা গ্রামের বেশীর ভাগ যুবক লাপাত্তা হয়ে যায়, যাবার আগে নিশানদের বলে যায় তারা নিজেদের দেশ নিজেদের করেই ফিরবে।

একদিন হা-ডু-ডু খেলতে খেলতে নিশানরা বিলের ওপারে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফিরতে থাকে, ততক্ষণে অজানা থাকে না মুলাকান্দির হাটে আগুন দিয়েছে পাক বাহিনী। নিশানের বাবাকে তার মা হাটে যেতে নিষেধ করে খুব করে, কিন্তু নিশানের বাবার হাস্যোজ্জ্বল জবাব, স্ত্রী পুত্র কন্যাকে পৃথিবীতে রেখে তাকে স্বয়ং আজরাইলও নিয়ে যেতে পারবে না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়, ফিরে আসে না হাটুরেদের দল, খবর পাওয়া যায় হাটুরেদের দল প্রাণ দিয়েছে মিলিটারীদের হাতে, তিনদিন পর আসে নিশানের বাবার লাশ, একে একে সবাই চলে যায়, শুধু নিশান জেগে থাকে বাবার কবরের পাশে। কবরের কাছে যে জানতে চায় সময় কী এখনো আসেনি বাবা? কবরের কাছ থেকে কোন উত্তর আসে না। নিশান মাকে সরাসরি বলে যুদ্ধে যাবে সে! তারপর ঘটে রুদ্ধর্শ্বাস অনেক ঘটনা।

Jui  Banner Campaign
ট্যাগ: কচি খন্দকারচ্যানেল আইফজলুর রহমান বাবুমুনিরা মিঠুলিড বিনোদনসেরা জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT