জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালকসহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ।
গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (২০ নভেম্বর) বুধবার তাদের হাজির করা হবে।
যাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন।
পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে








