চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাল্টিপ্লেক্স মাতাচ্ছে রাজকুমার, এরপর ওমর, বাকিগুলোর যে অবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদে ১১ টি ছবি মুক্তি পেলেও ৮টির প্রদর্শন করে দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। মুক্তির চারদিনের মাথায় দর্শক খরায় ৩ ছবির প্রদর্শনী বন্ধ করে দেয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বাকি ৪ ছবি দিয়ে সিনেপ্লেক্সে ঈদ উদযাপন করছে সিনেপ্লেক্সের দর্শক।

দ্বিতীয় সপ্তাহের শিডিউল প্রকাশ করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এর জেষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, শীর্ষে রাজকুমার। এ কারণে ১৫টি শো রাখা হয়েছে। ১৯ এপ্রিল ‘গোস্ট বাস্টার’ নামে হলিউডের একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। কয়েকদিন দেখা যাক এটি কেমনভাবে গ্রহণ করে দর্শক। নইলে আগামীতে ‘রাজকুমার’ আরও বেশি শো পাবে।

তিনি আরও বলেন, ঈদ শেষে মানুষ ঢাকা ফিরছে। সিনেপ্লেক্সের কিছু লয়াল দর্শক আছেন যারা প্রতি ঈদে গ্রাম থেকে ফিরে সিনেপ্লেক্সে ছবি দেখেন। দ্বিতীয় সপ্তাহে আরও দর্শকদের চাপ বাড়বে। ‘রাজকুমার’ সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। সবাই ছবি পছন্দ করছেন। এ কারণে আরও শো পাবে। ঈদের ছবিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ‘ওমর’। এটিও দর্শক পছন্দ করেছেন। এ কারণে এর ১০টি শো রাখা হয়েছে।

”’জ্বিন ২’, ‘দেয়ালের দেশ’ ও ‘কাজল রেখা’ দর্শক চাহিদা কম থাকায় বেশি শো কমিয়ে ৬টি করে শো রাখা হয়েছে। আমাদের লুকানোর কিছু নাই। ওয়েব সাইটে গেলে সবাই দেখতে পাচ্ছেন কোন ছবির শো বেশি, কোনটি হাউজফুল যাচ্ছে।”

ব্লকবাস্টার সিনেমাসে দর্শক কম থাকায় মুক্তির তিনদিন পরে ‘মায়া দ্য লাভ’, ‘আহারে জীবন’ ‘গ্রিন কার্ড’ ৩টি ছবি নামিয়ে দেয়া হয়। দ্বিতীয় সপ্তাহে ‘লিপস্টিক’ অথবা ‘জ্বিন ২’ যে একটি ছবি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

এর সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান, রাজকুমার-এর শো হাউজ পেয়েছি। দর্শকদের এটাতে বেশি আগ্রহ। প্রিয়তমা দিয়ে দর্শক হাইপ তুলেছিল তারা সবাই রাজকুমার দেখছেন। দ্বিতীয় অবস্থানে ‘ওমর’। ‘দেয়ালের দেশ’ অতোটা ভালো চলছে না। দর্শকের মুখের রিভিউ ভালো না, কেউ আবার কপি বলে তুলনা করছে। এ কারণে আগ্রহ কম। ‘কাজল রেখা’ ভালো যাচ্ছে এটা বলবো না, তবে মোটামুটি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের সিনেমাওমরকাজল রেখাজ্বিন ২দেয়ালের দেশযমুনা ব্লকবাস্টাররাজকুমারলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভাগ্যিস ফিনালিস্সিমা বাতিল হয়েছিল, না হলে হেরে যেতাম’

মার্চ ২৮, ২০২৬

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘণ্টাব্যাপী ফোনালাপ

মার্চ ২৮, ২০২৬

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৮, ২০২৬

‘মিনি কক্সবাজার’ ভ্রমণে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মার্চ ২৮, ২০২৬

লক্ষ্মীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায়

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT