চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বসছে পশুর ২২টি হাট, কঠোর থাকবে পুলিশ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:২৯ পূর্বাহ্ন ০৫, জুন ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আসন্ন ঈদুল আজহা কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানী শহর ঢাকায় এবার পশুর ২২টি হাট বসছে।  এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি অস্থায়ী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এছাড়া উত্তর সিটির অন্তর্গত গাবতলী ও দক্ষিণ সিটির অন্তর্গত শারুলিয়ার স্থায়ী হাট যুক্ত হবে। 

তবে অন্যান্য বাবের মতো এবার হাট বসছে না আফতাবনগরে। সেখানে পশুর হাট বসানো যাবে না বলে রায় দেয় হাইকোর্ট। সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেখানে গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর উভয় সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।

অস্থায়ী হাট বসানো প্রসঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবার ১১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিচ্ছে। হাট বসানোর জন্য লিজ দিতে নোটিশ দেয়া হয়েছে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহে আলম বলছেন: পশুর হাট বসানোর জন্য লিজ দিতে প্রাথমিক নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এতে কর্তৃপক্ষের হাতে হাটের সংখ্যা বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকবে। এছাড়া অনলাইনে কোরবানির পশু কেনা-বেচা এবং লেনদেনের বিষয়েও উৎসাহিত করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন ১১টি অস্থায়ী পশুর হাটগুলো হচ্ছে: দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, কমলাপুর স্ট্রেডিয়াম সংলগ্ন এবং বিশ্বরোড সংলগ্ন লিটল ফ্রেন্ডস ক্লাব এলাকার আশপাশের খালি জায়গা। এর সঙ্গে যুক্ত হবে শারুলিয়ার স্থায়ী হাট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন ৯টি পশুর হাটগুলো হচ্ছে: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের কানচুকুরা বেপারিপাড়া রহমান নগর আবাসিক এলাকা, খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট এলাকা, ভাটারার সুতিভোলা খাল সংলগ্ন এলাকা, উত্তরার ১৬ ও ১৮ নাম্বার সেক্টরের বউ বাজার এলাকা এবং মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিং এলাকা ও মোহাম্মদপুর বসিলার ৪০ ফুট রোডের খোলা জায়গা। এর সঙ্গে যুক্ত হবে গাবতলী স্থায়ী পশুর হাট।

Reneta

পশুর হাট গুলোতে সিটি করপোরেশন গুলোর পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক হাটে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার কথা রয়েছে।

এক হাটের গরু অন্য হাটে নিলে ব্যবস্থা:
এদিকে পবিত্র ঈদ-উল-আযহা’কে ঘিরে রাজধানীর এক হাটের কোরবানির পশু জোরপূর্বক অন্য হাটে নামিয়ে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন: পশু কোন হাটে যাবে, সেটা ব্যবসায়ীরা আগে থেকেই ট্রাকের সামনে ব্যানারে লিখে রাখবেন। প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারের মোবাইল নম্বরও লিখে রাখবেন। এমন কোন ঘটনা ঘটলে হাইওয়ে পুলিশ এবং ঢাকা মহানগর এলাকায় ডিএমপি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএমপি কমিশনার বলেন: যেখানে পশুর হাটের স্থান নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনভাবেই সেখানে হাট বসতে দেওয়া হবে না। নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে আর এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে।

তিনি আরও বলেন: গরুর হাটে জেলা ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও হাটের ইজারাদারগণ সমন্বয় করে কাজ করবেন। হাট পরিচালনা কমিটি হাটে স্থানীয় পুলিশের নাম্বার প্রদর্শন করে ব্যানার টানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন এবং সেখানে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, রাস্তায় যাতে যান চলাচলে অসুবিধা না হয়, সেজন্য ইজারাদারগণ ব্যারিকেড দিয়ে হাটের সীমানা নির্ধারণ করে দিবেন।

হাটে জাল নোট সনাক্তকরণে পুলিশ সহায়তা করবে জানিয়ে হাবিবুর রহমান বলেন: অজ্ঞান পার্টি ও মলম পার্টি প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ থাকবে। হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা এক্ষেত্রে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। ইজারাদারগণ মাইকিং করে সবাইকে সচেতন করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কোরবানি ঈদকোরবানীর পশুর হাটপশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৩, ২০২৬
নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT