চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় লাভলু-চঞ্চল জুটির নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ১৭, জুন ২০২৪
বিনোদন
A A

বহু কালজয়ী নাটকের সাথে জড়িয়ে আছে নির্মাতা অভিনেতা সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম। বিশেষ করে লাভলুর পরিচালনায় বহু খণ্ড কিংবা ধারাবাহিক নাটকগুলো এখনো দর্শককে করে স্মৃতিকাতর।

ঈদুল আযহা উপলক্ষ্যে এই জুটিকে দেখা যাবে একক নাটকে! মাসুম রেজার রচনায় লাভলুর পরিচালনায় নাটকের নাম ‘পোকা দিয়ে পোকা ধরা’। নাটকেই অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এছাড়াও দেখা যাবে নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাফ উদ্দিন, রিপনসহ অনেককে।

নাটকটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি এ দেশের অত্যন্ত মেধাবী, গুণী একজন নাট্যনির্মাতা এবং একজন গুণী অভিনেতাও বটে। তার নির্দেশনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি।

নাটকটি নিয়ে অভিনেত্রী মাহা বলেন, অভিনয়ের দুনিয়ায় আসার আগেই যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, এরমধ্যে অন্যতম একজন শ্রদ্ধেয় চঞ্চল ভাই। আর যদি নির্মাতার কথা বলি, তাহলে অবশ্যই পছন্দের বা ভালো লাগার নির্মাতাদের নামের মধ্যে শ্রদ্ধেয় সালাহউদ্দিন লাভলু ভাইয়ের নাম আসে। লাভলু ভাই আমাকে এর আগেও তার নাটকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় দিন (মঙ্গলবার) রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের নাটকচঞ্চল চৌধুরীচ্যানেল আইপোকা দিয়ে পোকা ধরামাসুম রেজালাভলুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT