চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেযবুত তওহীদের উদ্যোগে সারাদেশে ঈদ জামাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ন ০৭, জুন ২০২৫
ধর্ম ও জীবন
A A

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে হেযবুত তওহীদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকালে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঈদগাহে নারী-পুরুষের এই সম্মিলিত উপস্থিতি ইসলামের স্বর্ণযুগের কথাই যেন মনে করিয়ে দেয়। পরিবারের পুরুষ সদস্যদের সাথে ঈদের জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নারী মুসল্লিরা।

হেযবুত তওহীদের প্রধান ও কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয় সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটে। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এসময় ইদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে।

জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। জামাত-পূর্ব আলোচনায় তিনি কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। আল্লাহ বলেছেন, পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌছায় না, পৌছায় তাকওয়া অর্থাৎ খোদাভীতি। সত্যিকার কোরবানি কীভাবে করতে হয় তা আখেরী নবী মোহাম্মদ সাঃ ও তার সাহাবীরা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হয়েছেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সুদ, ঘুষ, অর্থ পাচার, ধাপ্পাবাজি করে গরু জবাই দিলেই কোরবানি হয় না। বরং আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবন-সম্পদ উৎসর্গ করাই কোরবানির আসল উদ্দেশ্য। খুতবার আগে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন। জামাতে অংশ নেওয়া নারী মুসল্লিদের সামনে আলোচনা করেন হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

Reneta

এদিকে রাজধানী ঢাকায় মহানগর হেযবুত তওহীদ উদ্যোগে বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয়। সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে জামাতস্থল মুখরিত হয়ে ওঠে।

জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন হেযবুত তওহীদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ উদ্দিন রাব্বানি। জামাত-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় আমির মশিউর রহমান, ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ।

পাশাপাশি বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় হেযবুত তওহীদের উদ্যোগে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ জামাতহেযবুত তওহীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT