মোশাররফ হোসেন: যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা। এদিন ভোর সাড়ে ৫ টায় একযোগে কুয়েতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
বড় জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ ও কুয়েতের হাসাবিয়া বাঙালি অধ্যুষিত এলাকার বড় মসজিদে। ঈদের জামাত শেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান তার বাসভবন কুর্তুবায় বাংলাদেশ হাউসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশীরা।
রাষ্ট্রদূতের বাসভবনে সকাল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও কুয়েতের বিভিন্ন শ্রেণি- পেশার বিশিষ্টজনেরা একে একে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








