চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরকে দুঃসংবাদ দিলেন সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ন ২৩, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

শুরুতে খুব বেশি গুরুতর মনে হয়নি মোহাম্মেদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট। ধারণা করা হয়েছিল আফ্রিকান নেশনস কাপের প্রথম দুটি ম্যাচ মিস করলেও কোয়ার্টার ফাইনালে মিশর দলে ফিরবেন। কিন্তু মিশরকে বড় দুঃসংবাদই দিলেন সালাহর এজেন্ট। জানিয়েছেন, পুরো আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন সালাহ।

সালাহর এজেন্ট র‌্যামি আব্বাস ইসা সোমবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘মোহাম্মেদের চোট প্রথমে যেমনটা ভাবা হয়েছিল, এখন মনে হচ্ছে সেটি তার চেয়েও বেশি গুরুতর। তিনি ২১-২৮ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। ২ ম্যাচ নয়, তার আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণের সেরা সুযোগ হল, যুক্তরাজ্যে নিবিড় পুনর্বাসন এবং ফিট হওয়ার সঙ্গে সঙ্গেই আবার দলে যোগ দেয়া।’

গত বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ২-২এ ড্র ম্যাচে প্রথমার্ধের শেষদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। পরদিন জানানো হয়, কেপ ভার্দের বিপক্ষে খেলতে পারবেন না ৩১ বর্ষী তারকা।

যদি চোট কাটিয়ে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগে, তবে নেশনস কাপের বাকি ম্যাচগুলো মিস করার সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারির ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও না খেলতে পারেন লিভারপুল ফরোয়ার্ড।

গ্রুপ ‘বি’তে রাতের ম্যাচে চমক দেখিয়েছে কেপ ভার্দে, সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে ২-২ গোলে রুখে দিয়েছে তারা। তাতে অবশ্য শেষ ষোলোর টিকিট পেয়েছে দুদলই।

ট্যাগ: ইএপিএলনেশন্স কাপমিশরর‌্যামি আব্বাসলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT