নতুন বছরের প্রথম দিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ (১ জানুয়ারি) বুধবার সকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ উপলেক্ষে অনুষ্ঠানে তিনি জানান, এই বছর প্রথম থেকে দশম শ্রেণির ৪১ কোটি বই দেশেই ছাপা হচ্ছে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রেরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীম।








