প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চতুর্থ সভায় ৫ হাজার ৯শ’১৫ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন হয়েছে।
আজ ২৫ নভেম্বর সোমবার দুপুর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে সভার বিস্তারিত জানান।
৫টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপার্সন ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে সভায় ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও অন্যরা।








