আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনধিক ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে বলে ইসির নির্দেশনা বলা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্ট করেছে।
চিঠিতে বলা হয়, হরাইজন্টাল (আনুভূমিক) ও ভার্টিকাল (উলম্ব), যেভাবেই হোক, অনধিক ১০ (দশ) ফুট বাই ৪ (চার) ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।








