গণভোটের ব্যাপারে আগামীকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টায় এই বৈঠক হবে ইসিতে। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন থাকবে।
আজ সোমবার ১৯ জানুয়ারি জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গণভোটের ব্যাপারে ভোটারদের এবং দেশবাসীকে আরো সচেতন ও ভুল ধারণা দূর করতেই রাজনৈতিক দলগুলোকে ডাকা।








