চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপার্টমেন্টের নাম পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ইবি শিক্ষার্থীদের

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৩:৩৪ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। তাদের প্রস্তাবিত নাম এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি করার দাবিতে এই মানববন্ধন করেন তারা। এই মানববন্ধনে তারা জানান, প্রশাসন যদি দাবি মেনে না নেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ডিপার্টমেন্ট এবং মহাসড়ক অবরোধ করবেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, টানা ৫ মাসের আন্দোলনের পরও বিভাগের নাম পরিবর্তনে কোনো কার্যকরী সিন্ধান্ত গ্রহণ না করায় ফের মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন তাদের দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য ডিপার্টমেন্ট শাটডাউন ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন বিভাগের শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেওয়া হলেও ভর্তি পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট। শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, পাঁচ মাস পরে আবার এখানে দাঁড়ানো অত্যন্ত দুঃখের বিষয়। পুকুরচুরির ঘটনার কোন সমাধান শিক্ষার্থীরা পাবে না সেটা হতে পারে না। যদি এ প্রশাসন পরবর্তী একাডেমিক কাউন্সিলর মিটিং এবং সিন্ডিকেটে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আদালতে আমাদের সাথে যে স্বাক্ষর জালিয়াতি হয়েছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। সেখানে পুরো প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর একই দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীতে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়বিভাগের নাম পরিবর্তনের দাবিমহাসড়ক অবরোধশিক্ষার্থীহুশিয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT