চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোররাতে দেশে আবারও ভূমিকম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ন ০৫, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর ঠিক ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকায় ভূকম্পন টের পাওয়া যায়। এ ছাড়া সিলেটের দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের বিভিন্ন এলাকার মানুষ ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ লক্ষ্য করা গেলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভূমিকম্পসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT