চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে ১ লাখ ফলোয়ার? ফেসবুকে ভিডিও দিলেই মাসে আয় ১০০০ ডলার!

মেহরাব হোসেন রবিনমেহরাব হোসেন রবিন
৯:০৪ পূর্বাহ্ন ২০, মার্চ ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এখন থেকে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে ১ লাখ ফলোয়ার থাকা ক্রিয়েটররা ফেসবুকে কনটেন্ট আপলোড করলেই প্রতি মাসে নিশ্চিতভাবে ১,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) আয় করতে পারবেন।

অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সারদের ফেসবুকে আকৃষ্ট করতে মেটা ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামের নতুন এই প্রোগ্রামটি চালু করেছে। তবে এই মুহূর্তে প্রোগ্রামটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত রয়েছে।

আয়ের পরিমাণ ও সুবিধা:

  • ১ লাখ ফলোয়ার: ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে যাদের কমপক্ষে ১ লাখ ফলোয়ার আছে, তারা ফেসবুকে যুক্ত হলে মাসে ১ হাজার ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) নিশ্চিত পেআউট পাবেন।
  • ১০ লাখ বা ১ মিলিয়ন ফলোয়ার: যাদের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি, তারা প্রতি মাসে ৩ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত নিশ্চিত আয় করতে পারবেন।
  • অন্যান্য সুবিধা: এই বোনাসের পাশাপাশি যোগ্য ক্রিয়েটররা তাৎক্ষণিকভাবে ফেসবুকের ‘কনটেন্ট মনিটাইজেশন’ প্রোগ্রামের অ্যাক্সেস পাবেন। এর মাধ্যমে তারা সাবস্ক্রিপশন, ফ্যান টিপস, ব্র্যান্ড কোলাবোরেশন এবং ভিউ থেকে বাড়তি আয় করতে পারবেন। এছাড়াও তাদের রিলসের রিচ (Reach) বাড়ানো হবে।

শর্তসমূহ:
প্রথম তিন মাসের জন্য এই নির্দিষ্ট পরিমাণ অর্থ নিশ্চিত করা হবে, তবে ক্রিয়েটরদের কিছু সহজ শর্ত মানতে হবে:
ফেসবুকে কমপক্ষে ১৫টি অরিজিনাল বা মৌলিক রিলস পোস্ট করতে হবে (এআই দ্বারা তৈরি কনটেন্টও গ্রহণযোগ্য)।
এই রিলসগুলো কমপক্ষে ১০টি ভিন্ন দিনে আপলোড করতে হবে।
কনটেন্টগুলো শুধুমাত্র ফেসবুকের জন্য এক্সক্লুসিভ হওয়ার প্রয়োজন নেই, তবে সেগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে।

বর্তমানে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি। এত বিশাল দর্শক থাকা সত্ত্বেও, শর্ট-ভিডিও বা রিলস ক্রিয়েটরদের আকৃষ্ট করার ক্ষেত্রে ফেসবুক এখনও টিকটক বা ইউটিউবের চেয়ে বেশ পিছিয়ে আছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ এই পরিস্থিতিকে ক্রিয়েটরদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা চাই প্রতিটি ক্রিয়েটর ফেসবুককে তাদের কনটেন্টের প্রধান ও প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিক। মনিটাইজেশন বা আয়ের সুযোগ বৃদ্ধি করা আমাদের এই লক্ষ্য পূরণের একটি বড় অংশ।”

Reneta

উল্লেখ্য, ক্রিয়েটরদের উৎসাহিত করতে মেটা ২০২৫ সালে প্রায় ৩০০ কোটি ডলার (৩ বিলিয়ন) প্রদান করেছে, যার ৬০ শতাংশই এসেছে রিলস থেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT