চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটের তানভীর ও বিবেকের দখলে ‘ডিউক অফ এডিনবার্গস’ পুরস্কার

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
২:৩৭ অপরাহ্ন ১৯, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট, বাংলাদেশ
A A

ব্রিটিশ রাজপরিবার পরিচালিত ‘ডিউক অব এডিনবার্গস’ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন জয়পুরহাটের দুই কৃতি সন্তান সরকার তানভীর আহমেদ ও বিবেক মোর।

তরুণদের মাধ্যে যুগের সাথে চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব, দক্ষতাসম্পন্ন ও মানবাতাবাদী গড়ে তুলতে দেয়া হয় এই অ্যাওয়ার্ডটি। ১৯৫৬ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ১৩০টি দেশের তরুণদের স্বেচ্ছাসেবী, স্ব-ক্ষমতা একটি নেটওয়ার্কের সাথে যুক্ত করেছে সম্মানজনক এ পুরষ্কারটি।

সরকার তানভীর আহেমদ একজন আন্তর্জাতিক যুব সংগঠক ও বাংলাদেশি ইয়ুথ চেঞ্জমেকার যিনি সংসদীয় গণতন্ত্র পদ্ধতি চর্চায় তরুণদের উৎসাহিত করছেন। তিনি দীর্ঘমেয়াদী নেতৃত্বমূলক কাজের স্বীকৃতিস্বরূপ গতবছর ব্রিটিশ রাজপরিবার থেকে প্রদত্ত প্রিন্সেস ডায়ানা পুরষ্কারে ভূষিত হয়ে দেশে ও বিদেশে সন্মান অর্জন করেছেন। জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

তিনি ছেলেবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশ ও জয়পুরহাটের প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে ২০২১ সালে জাতিসংঘ থেকে ওএইচসিএইচআর-এর জেনেভায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অধিবেশনে যোগ দেবার জন্য অফিশিয়াল পাস অর্জন করেন। ২০১৮ সালে জাতিসংঘের এসডিজি-১৬ তে তরুণদের যুক্ত করতে প্রতিষ্ঠিত করেন আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথ পার্লামেন্ট। তার নেতৃত্বে ইয়ুথ পার্লামেন্টের ২০২১ সালের মডেল সার্ক সামিটে অতিথি হিসেবে যুক্ত ছিলেন মরিশাসের সাবেক রাষ্ট্রপতি ডঃ আমিনা ফেরদাউস গুরিব ও মালদ্বিপের সাবেক পররাষ্ট্র মন্ত্রী মিস দুনিয়া মাউমুন।

বিভিন্ন সময় তানভীর আহেমদ অসংখ্য পুরষ্কার অর্জন করেন। যার মধ্যে ,২০০৯ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের (সাবেক মাননীয় স্পিকার) কাছ থেকে কেন্দ্রীয় খেলাঘর আসর পুরষ্কার, ২০১৯ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের কাছ থেকে জাতীয় শ্রেষ্ঠ যুব বৃক্ষরোপণ পুরস্কার গ্রহণ উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক পুরস্কারে ভূষিত হন তিনি । তানভীর আহমেদ বাংলাদেশকে দীর্ঘমেয়াদী নেতৃত্ব চর্চায় সেবা দিতে চান। তার ইচ্ছা অন্যান্য দেশের মত বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষেও একদিন মডেল ইয়ুথ পার্লামেন্ট চর্চা করা হবে।

বিবেক মোর ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী। তিনি জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে ভর্তি পরীক্ষায় আইবিএ ও ব্যবসায় শিক্ষা অনুষদে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিবেক মোর বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংগঠনিক কাজের সাথে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল সংগঠন – আইবিএ বিজিনেস ক্লাব-এর সভাপতি, স্বনামধন্য আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথ পার্লামেন্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। বিবেক মোর ভবিষ্যতে শিক্ষকতা করতে চান ও শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে যোগ্য নেতৃত্ব ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে চান।

Reneta

সরকার তানভীর আহমেদ ও বিবেক মোরকে ‘ডিউক অফ এডিনবার্গস, আন্তর্জাতিক পুরষ্কার কর্তৃপক্ষ সনদ ও ব্রঞ্জ মেডেল প্রদান করেছেন।

বাংলাদেশে এ আন্তর্জাতিক পুরষ্কার কার্যক্রম অস্ট্রেলিয়ার আঞ্চলিক সচিবালয় ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক সচিবালয়ের সরাসরি সমন্বয় ও সহায়তায় পরিচালিত হচ্ছে। এতে অসংখ্য তরুণ আরও উদ্বুদ্ধ হয়ে নিজ এলাকা ও দেশের ইতিবাচক পরিবর্তনে কাজ করে চলেছে।

উল্লেখ্য, ১৯৫৬ সালে ব্রিটিশ রাজ পরিবারের দ্য ডিউক অফ এডিনবার্গের হাত ধরে যাত্রা শুরু করেছিলো বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য ডিউক অফ এডিনবার্গস’ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। পুরষ্কারটি সেই সব তরুণদের প্রদান করা হয়ে থাকে যেসব তরুণরা বিশ্বকে পরিবর্তনে নিজেদেরকে আত্মনিবেদিত করে থাকে।

আধুনিক সমাজের পরিবর্তিত চাহিদার সাথে তরুণরা দক্ষতাভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে। সম্মানজনক এ পুরষ্কারটি দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মকে একত্রিত করে সংযুক্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানভীর আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলা হচ্ছে না নেইমারের, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

মার্চ ২৩, ২০২৬

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩০

মার্চ ২৩, ২০২৬

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT