বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে দু’দেশের সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন কূটনীতিকসহ বিশিষ্টজনেরা। বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনে দুবাইয়ে অনুষ্ঠানে তারা বলেন, পারস্পরিক সহযোগিতায় দু’দেশ আরও এগিয়ে যেতে পারে।







