চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে ঢাবি শিক্ষক আহত

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ৩১, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে আন্দোলনরত এক শিক্ষার্থীদেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়া।

আজ বুধবার পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্ট এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানতে চাইলে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, হাইকোর্ট এর বোরহান উদ্দিন কলেজের একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। তখন আমি ও আমার একজন সহপাঠী নুসরাত জাহান গিয়ে বাঁধা দেই। পুলিশকে বললাম তার অপরাধ কী? পুলিশ বললো তাকে চেক করব। তখন আমি পুলিশকে বলি চেক করার থাকলে এখানে করেন। আমাদের ব্যাগ, ফোন চেক করেন। পুলিশ তখন বারবার বলছিল, আমি কিন্তু বলপ্রয়োগ করব। এরপর পুলিশ ধস্তাধস্তি করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ওই শিক্ষার্থীর হাত শক্ত করে ধরে রাখছিলাম। তখন একজন পুলিশ আমার হাত ধরে মুচড়ে দেয় ও আমাকে ধাক্কা দেয়। হাত মুচড়ে দেওয়াতে হাতে একটু বেশি ব্যথা পেয়েছি। এর বেশি বলার মত শক্তি আমার নেই।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় শিশু একাডেমির সামনে বেরিকেট দেয় পুলিশ। এক পর্যায়ে পৌনে একটার দিকে দুইজন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পরে আইনজীবী, শিক্ষক, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা পুলিশের গাড়ি আটকে আটকদের দুইজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থী ও আইনজীবীদের সঙ্গে আজ আমাদের সংহতি জানানোর কর্মসূচি ছিল। কিন্তু পুলিশের বাধায় আমরা আইনজীবীদের সঙ্গে যুক্ত হতে পারিনি। তবে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সংহতি জানিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সকল কর্মসূচিতে আমাদের সমর্থন থাকবে।

এদিকে, দুপুরে পৌনে ২টার দিকে মাজার গেটে পুলিশের ব্যারিকেড পেরিয়ে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করেন। এ সময় তারা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। প্রায় আধা ঘণ্টার মতো সুপ্রিম কোর্ট চত্বরের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এরপর তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন।

Reneta

জানা যায়, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরে শতাধিক শিক্ষার্থী মাজার গেটের সামনে অবস্থান নেন। এর মধ্যে, ঢাবি, বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

সেখানে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার এবং ৬ সমন্বয়কারী ও আটক অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা।

এর আগে, গতকাল (৩০ জুলাই) আজকের এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, বুধবার (৩১ জুলাই) দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে জমায়েত হবে। এর বাইরে প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে আপনারা নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিঢাবি শিক্ষকপ্রভাষক শেহরীন আমিন ভুঁইয়ালোক প্রশাসন বিভাগশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: শহীদ ওসমান হাদি

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT