চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫৭ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী ইজিবাইক ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লালু (৪৫) ওই ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনি ইজিবাইক চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনি ইজি বাইকটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ইজিবাই চালক মো. লালু মারা যান। আহত ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার–টেকনাফ মহাসড়কে বাস ও যাত্রীবাহী মিনি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহত ৮কক্সবাজারচালক নিহতবাস-ইজিবাইক সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ফুয়েল কার্ড

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬

‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা’

মার্চ ২৯, ২০২৬

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT