ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরইমধ্যে রাজধানীর ঢাকা-১৭ আসনে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে পরিবারসহ কেন্দ্রে প্রবেশ করেন তিনি।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।
কেন্দ্রে প্রবেশের পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। ভোট প্রদান শেষে তিনি সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।








